Mukti

December 24, 2010

ফুটপাথে ইকোনোমিস্ট

Filed under: books,society — jrahman @ 5:33 am
Tags: ,

ইকোনোমিস্ট ম্যাগাজিনের বড়দিন ডাবল সংখ্যা, বছরের শেষের ছুটিটা এইটা ছাড়া কল্পনাই করতে পারি না. একটা না একটা লেখা থাকবেই যেটা নিয়ে চায়ের কাপে তর্র্ক জমে উঠবে.  কয়েকটা লেখা থাকবে যা সম্পুর্র্ণ নতুন কিছু একটা ভাবাবে.  যেমন এই লেখাটা, পিএইচ্ডি না করার দুঃখ ভুলিয়ে দিচ্ছে.

কয়েক বছর আগের কথা — সাগর পাড়ের এক ছোট্ট গ্রামে ছুটি কাটাতে গেছি, ডাবল সংখ্যা কেনা হয়নি, পুরা ছুটিটাই মাটি. তাই সেবার যখন অমর বললো যে ও আসার সময় ঐটা কিনতে ভুলে গেছে, একটু চিন্তায় পরে গেলাম.  ঢাকায় যে ডাবল সংখ্যা পাওয়া যায় তা জানি — Bookworm থেকে কিনেওছি কয়েক বছর আগে.  এবার অমর লন্ডন থেকে আসছে ভেবে ওকে আনতে বলেছি, আর ও আনবে ভেবে আমিও Bookworm এ যাইনি. 

এখন কি করা?  অমরকে বললাম দিল্লী এয়ারপোর্ট  থেকে কিনতে.  ও বললো দিল্লী এয়ারপোর্টের বইয়ের দোকানে ইন্ডিয়ার পোস্টকার্ড আর কামসূত্র ছাড়া নাকি কিছুই পাওয়া যায় না!  

পরদিন নিউমার্কেট থেকে ফেরার পথে মনে পড়ল ঢাকা কলেজের কোনায় একটা ম্যাগাজিন স্টল ছিলো না?  উইজ্ডেন পাওয়া যেত সেখানে.  অন্যান্য বিদেশী পত্রিকাও পাওয়া যেত — কয়েকটার মধ্যে বিশেষ রকমের ছবিও থাকত.  গাড়ি থামাতে বললাম.

অমর সন্দিহান. দিল্লী এয়ারপোর্টে পাওয়া যায় না, ঢাকায় এই রাস্তার পাশে ফুটপাথে পাবো?  একদিকে হাড়িপাতিলের দোকান, আরেক দিকে বাসষ্ট্যান্ড.  আসলেই পাবো?

অবশ্যই পেলাম.

ইকোনোমিস্ট তো ছিলই.  টাইম ম্যাগাজিন, নিউজউইক, মায় ফরেন এফেআর্স আর রোলিং স্টোনস ও ছিলো (যদিও পুরানো সংখ্যা).

ফুটপাথের ম্যাগাজিন স্টল জিন্দাবাদ!

ফুটপাথের ম্যাগাজিন স্টল বলে মনে পড়ল, এই লেখাটা পড়ে দেখুন — বহুদিন আগের এক শহরে নিয়ে যাবে.

Advertisement

2 Comments »

  1. [...] – Didn’t have to go to the footpath. [...]

    Pingback by সাতকাহন « Mukti — December 23, 2011 @ 9:44 am | Reply

  2. [...] I’ve played host to Desi friends in the past.  I had taken them to the historically relevant places in and around Dhaka — Lalbagh Fort and Ahsan Manzil, Shaheed Minar and the National Memmorial, Dhaka University and Ramna, Liberation War Museum and Dhanmondi 32.  I had taken them to the eateries — Nirob Hotel and New Market, Star and Razzaque.  I had even bought them Economist from the footpath. [...]

    Pingback by Destination Bangladesh « Mukti — January 24, 2012 @ 11:39 am | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Theme: Rubric. Blog at WordPress.com.

Follow

Get every new post delivered to your Inbox.